আমরা প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে সময় মেপে থাকি। কেউ দেখি রাতে কতক্ষণ ঘুমাবো, আর কেউ দেখি যে কতক্ষণ পড়বো। কেউ অফিসে যাওয়ার জন্য সময় দেখি আবার কেউ দেখি টেলিভিশনে নিউজটা কখন শুরু হবে তার জন্য। বর্তমানে সময় মাপার বিভিন্ন পদ্ধতি চালু রয়েছে। যেমনঃ TAI, UTC ইত্যাদি। এমনই একটি পদ্ধতি হলো ইউনিক্স টাইম বা ইউনিক্স ইপোক টাইম (unix Epoch Time)।
ইউনিক্স টাইমের মূল লক্ষ্য হলো সময়কে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা। বিস্তারিতভাবে বললে ইউনিক্স টাইম হলো ১৯৭০ সালের ১লা জানুয়ারী, বৃহস্পতিবার রাত 00:00:00 (hh:mm:ss ফরম্যটে, UTC অনুযায়ী) সময় হতে অতিক্রান্ত সেকেন্ডের সংখ্যা। আরো খুলে বললে, ১৯৭১ সালের ১লা জানুয়ারী রাত 00:00:00 সময় হতে আপনি আপনি যখন ইউনিক্স টাইম হিসেব করছেন তখন পর্যন্ত অতিক্রান্ত সেকেন্ডের সংখ্যা। হ্যাঁ তা হতে পারে একটি মস্ত বড় সংখ্যা।
ইউনিক্স টাইম গণনার ক্ষেত্রে প্রতিটি দিন ৮৬,৪০০ সেকেন্ড (২৪x৬০x৬০) হিসেবে ধরা হয়। জেনে রাখা ভালো এক্ষেত্রে লিপ সেকেন্ড বাদ দেওয়া হয়। এই পদ্ধতিটির উদ্ভাবন করা হয় যেন যেকোনো ঘটনার সময় সুনির্দিষ্টভাবে এবং সহজে নির্ধারণ করা যায়।
তাহলে ১৯৭০ সালের পূর্বে যেসব সময় আছে সেগুলোর কি হবে? সেগুলো কি ইউনিক্স টাইম ফরম্যাটে নির্ণয় করা যাবেনা?
এটিরও সমধান করা হয়েছে। এক্ষত্রে ১৯৬৯ সালের ৩১শে ডিসেম্বর 23::59:59 (hh:mm:ss) হতে শুরু করে উল্টোপাশে সেকেন্ড গণনা করতে হবে এবং সংখ্যাটি লেখার আগে বিয়োগ (-) চিহ্ন ব্যবহার করতে হবে। যেমনঃ -1, -2, -3,…….,-658865….. এভাবে।
ইউনিক্স টাইম কি টাইম জোনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়?
এটা ইউনিক্স টাইমের সবচেয়ে মজার দিক। UTC একটি সময় পদ্ধতি যেটি টাইমজোন মেনে চলে। কিন্তু ইউনিক্স টাইম এর ভিত্তি UTC টাইম হলেও এটি কোন টাইম জোনের উপর নির্ভর করেনা। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন ইউনিক্স টাইম সবখানেই একই থাকে। বিভিন্ন কম্পিউটার সিস্টেমে কোন ডেটার সময় নির্ধারণ করার জন্য এটি খুবই কার্যকর একটি পদ্ধতি। “Unix-like” অপারেটিং সিস্টেম সহ অন্যান্য অপারেটিং সিস্টেম ও বিভিন্ন ফরম্যাটের ফাইলে টাইম ইনপুট দেওয়ার জন্য ইউনিক্স টাইমের ব্যপক ব্যাবহার লক্ষ করা যায়। ওয়েব ডেভেলাপারদের কাছেও এটা খুবই জনপ্রিয়। কারণ, দুটি আলাদা টাইমজোনে অবস্থিত সার্ভার থেকে একসাথে ইউনিক্স পদ্ধতিতে সময় নির্ধারণ করা হলে দুটি সার্ভারেই একই সময় দেখাবে। টাইমজোন কোন প্রভাব ফেলবেনা।
ইউনিক্স টাইম ব্যবহারের সুবিধা কি? কেন সাধারণ দিন, মাস, ঘন্টা, মিনিটের হিসাব ছেড়ে এই পদ্ধতিতে সময় গণনা করা হয়?
সাধারণ পদ্ধতিতে দিন মাস ঘন্টার হিসাব করা অনেক একটি জটিল প্রক্রিয়া। ইউনিক্স টাইম ব্যবহারের সুবিধা হলো এই পদ্ধতিতে সহজেই এক সময় হতে আরেক সময়ের পার্থক্য বের করা যায়। একটি ইউনিক্স চার্ট অনুসরণ করলে আরো ভালোভাবে বুঝতে পরি। নিচে চার্ট টি দেখানো হলোঃ
সময় <—> ইউনিক্স সেকেন্ড
১ মিনিট <—> ৬০
১ ঘন্টা <—> ৩৬০০
১ দিন <—> ৮৬৪০০
১ সপ্তাহ <—> ৬০৪৮০০
২ সপ্তাহ <—> ১২০৯৬০০
৩ সপ্তাহ <—> ১৮১৪৪০০
১ মাস <—> ২৪১৯২০০
৬ মাস <—> ১৪৫১৫২০০
১বছর <—> ২৯০৩০৪০০
১ যুগ <—> ২৯০৩০৪০০০
ধরুন একটি সময় হতে আরেকটি সময়ের পার্থক্য ইউনিক্স ফরম্যাটে ১৭৬,৪০০ সেকেন্ড। তাহলে উপরপর চার্ট থেকে সহজেই বুঝা যায় পার্থক্য হবে ২ দিন ১ ঘন্টা (৮৬,৪০০+৮৬,৪০০+৩৬০০)।
২০০১ সালের ৯ই সেপ্টেম্বর 01:46:40 AM এ ইউনিক্স সময় ১,০০০,০০০,০০০ সেকেন্ড অতিক্রম করে। ডেনমার্কের কোপেনহেগেনে DKUUG (Danish Unix User Group) আয়োজিত একটি সভার মাধ্যমে এটি উদযাপন করা হয়।
নিচের বাটনে ক্লিক করে বর্তমান ইউনিক্স টাইম দেখে নিনঃ